আরও পড়ুনঃরাশিয়ার আরেক বিমানঘাঁটিতে আগুন?
ঢাকা/এসএম
বিজনেস জার্নাল ডেস্ক: সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । তেল উৎপাদনসহ বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র্রের সঙ্গে সৌদির সম্পর্কে ভাটা চলছে। এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাচ্ছেন জিনপিং। চারটি সূত্রের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।
সূত্রগুলো জানায়, চীন-আরব শীর্ষ সম্মেলন ও চীন-জিসিসি সম্মেলনে অংশ নিতে রিয়াদ যাচ্ছেন জিনপিং। চীন-আরব শীর্ষ সম্মেলনে আরবের ১৪টি দেশের প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কয়েক মাস ধরেই জিনপিংয়ের সৌদি সফরের খবর শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে রিয়াদ বা বেইজিংয়ের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। জিনপিংয়ের সফর নিয়ে জানতে চাইলে সিএনএনের কাছে কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে সৌদি সরকার চীন-আরব শীর্ষ সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিবন্ধন করায়, তবে সে সম্মেলনের নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করা হয়নি।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি-যুক্তরাষ্ট্র সস্পর্কে ফাটল ধরে। এ ছাড়া তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়ে দেশটির সঙ্গে দূরত্ব আরও বাড়ে।