০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

লাভেলো আইসক্রিমের আইপিও লটারি ড্র আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / ১০৬০৬ বার দেখা হয়েছে

আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লাভেলো ব্রান্ডের আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আগামীকাল ২৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এরও আগে ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি প্রতিটি ১০ টাকায় অর্থাৎ অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২.১৭ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।

শেয়ার করুন

লাভেলো আইসক্রিমের আইপিও লটারি ড্র আজ

আপডেট: ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১