০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর আটক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৭৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সমকালকে এ তথ্য জানান।

তাকে রাজধানীর মিন্টো রোডে পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। কী অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছরতিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাকে শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: টাঙ্গাইলে লাইনচ্যুত বগি উদ্ধার হয়নি ১২ ঘণ্টায়ও

ডা. শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

জামায়াত আমির ডা. শফিকুর আটক

আপডেট: ১১:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২