ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
- আপডেট: ০৫:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১০৪০২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক নারী।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শেরপুর-ময়মনসিংহ সড়কের গোপালপুর খামার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সোহাগ মন্ডল (২৫) ও সিএনজিচালিত অটোরিকশার চালক ইমাদপুর গ্রামের হাফিজুল ইসলাম (২০)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। গোপালপুর খামার বাজার নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ তিন জন গুরুতর আহত হন।
আরও পড়ুন: বিএম ডিপোর আগুন নিয়ন্ত্রণে
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকসহ দুই জনের মৃত্যু হয়। লাশ মর্গে রাখা আছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
ঢাকা/এসএ







































