০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চিনি ও ডালের দাম পাঁচ টাকা বাড়িয়েছে টিসিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চিনি ও ডালের দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ‘বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজার দরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ-জি এম কাদেরের সাক্ষাৎ

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৪ ডিসেম্বর)। বুধবার সকালে মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

চিনি ও ডালের দাম পাঁচ টাকা বাড়িয়েছে টিসিবি

আপডেট: ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২