০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬
রাহুলের পর কোহলিকেও হারিয়ে বিপদে ভারত
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ১০৪১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শুরুটা ভালোই করেছিল ভারত। ওপেনিং জুটিতেই তুলে ফেলেছিল ৪১ রান। তবে এরপরই বাংলাদেশ ম্যাচে ফিরে এলো। ১৪তম ওভারে তাইজুল ইসলাম শুভমান গিলকে ফেরানোর পর থেকে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইন আপ!
ভারতের ভালো শুরুর পর শুভমান গিলকে বিদায় করে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তাইজুল ইসলাম। এর পাঁচ ওভার পর উইকেট হিসেবে লোকেশ রাহুলকে ফেরালেন খালেদ আহমেদ। ২২ রান করে সিলেটের এই পেসারের বলে বোল্ড আউটে ফেরেন ভারতীয় অধিনায়ক।
এরপর পালা আসে কোহলির। ভারতের তারকা এই ব্যাটারকেও এদিন খোলস ছেড়ে বের হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরায় বাংলাদেশ। তাইজুল ইসলাম ১ রানে থাকা অবস্থায় কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন।
আরও পড়ুন:শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন
ঢাকা/এসএম
ট্যাগঃ
রাহুলের পর কোহলিকেও হারিয়ে বিপদে ভারত শুরুটা ভালোই করেছিল ভারত। ওপেনিং জুটিতেই তুলে ফেলেছিল ৪১ রান। তবে এরপরই বাংলাদেশ ম্যাচে ফিরে এলো। ১৪তম ওভারে তাইজুল ইসলাম শুভমান গিলকে






































