০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন আর্নল্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ১০৫০১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: মাস্ক টেসলার সিইও এবং কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ারধারী। তাঁর শেয়ারের পরিমাণ ১৪ শতাংশ। অক্টোবরে তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার।

মাস্কের টুইটার কেনার চুক্তিটি কয়েক মাসের আইনি লড়াইয়ের পরই সম্পন্ন হয়েছিল। কেউ কেউ টেসলার শেয়ারের দরপতনের অন্যতম কারণ হিসেবে টুইটার কেনা নিয়ে সৃষ্ট বিভ্রান্তিকে উল্লেখ করেছেন। চলতি বছরের শুরুতে টুইটারের শেয়ার কেনার পর কোম্পানিটি কিনে নিতে এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলার প্রস্তাব করেন মাস্ক। অনেকেই মনে করেছিলেন, প্রস্তাবিত অর্থের পরিমাণটা অনেক বেশি ছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইলন মাস্ক আর বিশ্বের শীর্ষ ধনী নন। চলতি বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকার শীর্ষ স্থান হারিয়েছেন তিনি। খবর বিবিসির। ফোর্বস ও ব্লুমবার্গ উভয়ের র‍্যাঙ্কিং অনুযায়ী, মাস্ককে ছাড়িয়ে ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

শেয়ার করুন

ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন আর্নল্ট

আপডেট: ০৩:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২