বাংলাদেশের প্রয়োজন আরও ৭১ রান
- আপডেট: ০৫:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১০৪৩৩ বার দেখা হয়েছে
ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুর শিকার হয়ে দিনের শেষভাগে যেভাবে একের পর এক উইকেট হারাচ্ছিলো বাংলাদেশ, তাতে মনে হয়েছিলো- আজই হয়তো অলআউট হয়ে যাচ্ছে টাইগাররা। সে সঙ্গে ফলোঅনেও পড়তে যাচ্ছে স্বাগতিকরা। ভারত যদি ফলোঅন করায়, তাহলে ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হবে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান। ফলো অন এড়াতে এখনো বাংলাদেশের প্রয়োজন ৭১ রান। ভারত প্রথম ইনিংসে করেছিল ৪০৪ রান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ইনিংসের শুরুতে এদিন প্রথম বলেই ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপরই বিদায় নেন ইয়াসির রাব্বি। দুই উইকেট হারানোর পর অবশ্য ওপেনার জাকির হাসানকে নিয়ে ধাক্কা সামলে নেওয়ার আভাস দিচ্ছিলেন লিটন দাস। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন তারকা এই ব্যাটার। ৩০ বলে ২৪ রান করার পর দলীয় ৩৯ রানে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন।
সে শঙ্কা এখনও কাটেনি। কাটার সম্ভাবনা আছে কি না বলা মুস্কিল। তবে, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে খানিকটা স্বস্তি যে, বাংলাদেশকে এখনও পর্যন্ত অলআউট হতে হয়নি। দিনের শেষভাগে ব্যাট হাতে পেসার এবাদত হোসেনকে নিয়ে লড়াই ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচ খেলবেন সৌম্য-আফিফরা
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ১৩৩। ১৬ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন এবাদত হোসেন। দু’জনে গড়েছেন ৩১ রানের জুটি। এখনও ভারতের চেয়ে ২৭১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর ফলোঅন এড়াতে হলে আরও ৭১ রান করতে হবে টাইগারদের।































