০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

‘ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিয়মিত রাত্রিকালীন ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশকে নিঃশেষ করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে, রাশিয়া শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা করছে।’ ‘সন্ত্রাসবাদীদের’ পরিকল্পনা নস্যাৎ করে দিতে ইউক্রেন তার পক্ষে সম্ভব সবকিছু করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ভারতে তৈরি হচ্ছে ‘বিশ্বের দীর্ঘতম’ কাচের স্কাইওয়াক

এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের ৬৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। সোমবার (২ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়। মন্ত্রণালয় বলছে, ডনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ বিস্ফোরক ওয়ারহেডসহ চারটি ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। মৃত সেনাসদস্যদের স্বজন ও প্রিয়জনদের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’ সরকারিভাবে ৬৩ জনের কথা বলা হলেও রুশ সামরিক ব্লগাররা বলছেন, এ ঘটনায় নিহত সেনার সংখ্যা কয়েকশ পর্যন্ত হতে পারে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

‘ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া’

আপডেট: ১১:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩