‘মেঘনা ক্লাউড’ হবে দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার
- আপডেট: ১২:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১০৫৬৫ বার দেখা হয়েছে
দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার হতে যাচ্ছে ‘মেঘনা ক্লাউড’। নিজস্ব প্রযুক্তি ও জনবলের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ ক্লাউড’ শিরোনামে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) এবং জেননেক্সট টেকনোলজি লিমিটেড যৌথ উদ্যোগে এই ক্লাউড ডেটা সেন্টার গড়ে তোলা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বিডিসিসিএল এবং জেননেক্সটের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।বিডিসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী এবং জেননেক্সট টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
‘মেঘনা ক্লাউড’ নিয়ে আইসিটি বিভাগ জানায়, এর মাধ্যমে দেশের ডেটা দেশে রেখেই সরকারি-বেসরকারিসহ যে কোনো প্রতিষ্ঠানকে সেবা প্রদান করা সম্ভব হবে। এর ফলে ক্লাউড টেকনোলজি ক্রয় ও ব্যবহারের ক্ষেত্রে সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
আরও পড়ুন: যে ৩ গুণ আপনাকে দ্রুত ধনী করবে
এ ছাড়া ‘মেঘনা ক্লাউড’-এর জন্য ডেটা সেন্টার ইন্ডাস্ট্রির পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের তথ্য দেশের মধ্যে সংরক্ষণ করা সম্ভব হবে। বিদেশি ডেটা স্টোরেজ সুবিধার উপর নির্ভর না করে, সরকার অন্যান্য দেশ থেকে ক্লাউড প্রযুক্তি ক্রয় এবং ব্যবহার করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারে।
ঢাকা/এসএম



































