০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সায়হাম কটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটনের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ১৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৪৫ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ১৮ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৩ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.২৭ টাকায়।
ট্যাগঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে সায়হাম কটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ



































