০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪১৮ বার দেখা হয়েছে

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১১ হাজার ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কের দুর্যোগ সংস্থার তথ্য মতে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫৭৪ জনে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও একটি উদ্ধারকারী দল বলছে, দুই হাজার ৬৬২ জনের বেশি লোক মারা গেছে সেখানে।

আড়াই কোটিরও বেশি মানুষ শক্তিশালী এই ভূমিকম্পের শিকার হয়েছেন বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন। কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়ার মতো প্রায় কেউ নেই।

আরও পড়ুন: বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় রাজি নয় আদানি

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল

আপডেট: ০৭:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩