০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় ফ্রান্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ১০৪৪৪ বার দেখা হয়েছে

ফ্রান্সকে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, এই সম্পর্ক একটি উদ্দেশ্যমূলক ও কৌশলগত অংশীদারিত্বের দিকে প্রসারিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সোমবার (৩ এপ্রিল) গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ফ্রান্স সহযোগিতা বাড়াতে চায় বলে এসময় জানান দেশটির রাষ্ট্রদূত। সূত্র: বাসস।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, গত পাঁচ দশক ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাসহ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে, বিশেষ করে বিমান চলাচল ও মহাকাশ খাতে সহযোগিতা জোরদারে তার দেশের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, তারা সব সময় বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা নিয়েও কাজ করতে আগ্রহী। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণে তার দেশের আগ্রহের কথাও জানান মেরি মাসদুপুই।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে বিশদ আলোচনা হয়। জলবায়ু প্রসঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, তার দেশ জলবায়ু ইস্যুতে কাজ করছে এবং তারা বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে: প্রধানমন্ত্রী

কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিমানবন্দরটিকে এশিয়া ও ইউরোপের মধ্যে রিফুয়েলিং ও সংযোগের আন্তর্জাতিক হাব হিসেবে রূপান্তরিত করেছে।

প্রধানমন্ত্রী ২০২১ সালের নভেম্বরে তার ফ্রান্স সফর এবং ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা স্মরণ করেন। তিনি আগামী ২২-২৩ জুন প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোয় ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় ফ্রান্স

আপডেট: ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩