০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
দুই বাংলায় সমান জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে বরেণ্য এই ঔপন্যাসিকের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
সমরেশ মজুমদার একাধারে নাটক, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, গোয়েন্দাকাহিনি ও কিশোর উপন্যাস লেখক ছিলেন। মানবজীবনের বিচিত্র অভিজ্ঞতার রসায়ন প্রকাশ পায় তার লেখায়।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় আরও তিন জন গ্রেপ্তার
বিশেষত তার উপন্যাসগুলোর বিষয়বস্তু, রচনার গতি ও গল্প বলার স্টাইল পাঠকের কাছে তার স্বকীয় উচ্চতায় আসীন করেছে।
ঢাকা/এসএম




































