১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

২১ মে থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ১০৫৫৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। ২১ মে থেকে নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেলে যাত্রীরা চলাচল করতে পারবেন।

আজ শনিবার (১৩ মে) ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএমটিসিএল সূত্র জানায়, নতুন সূচিতে দিনের ১২ ঘণ্টাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনা করে সে সময় প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। বেলা ১১টার পর থেকে বেলা ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় নিয়ে প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে। বেলা ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। সে সময় প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল পরিচালনা করা হবে। অন্যদিকে ৬টার পর থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক বিবেচনায় প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

আরও পড়ুন: গরমে নিম্ন আদালতে পরতে হবে না কালো কোট ও গাউন

মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে (সাপ্তাহিক বন্ধ) শুক্রবার। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। মূলত অফিসগামী যাত্রীদের জন্যই শুক্রবার বন্ধ রাখার কথা বিবেচনায় নেওয়া হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

২১ মে থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

আপডেট: ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩