০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিপিএলের ফাইনাল কবে কখন কোথায়, দেখবেন যেভাবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৭১১ বার দেখা হয়েছে

অর্থকথা ফাইল ছবি

প্রায় দেড় মাসব্যাপী বিপিএলের শেষের অপেক্ষা। ৪৬ ম্যাচের টুর্নামেন্টে বাকি আছে আর একটি ম্যাচ। ৭ দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে চট্টগ্রাম। আগামীকাল (শুক্রবার) একাদশ বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে। শিরোপা নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাশের মুখোমুখি হবে চিটাগাং।

বিপিএলের গ্রুপ পর্ব এবং কোয়ালিফায়ার ও এলিমিনেটরে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়িয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারও হয়েছে সন্ধ্যা সাড়ে ছ’টায়। তবে বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। আর ফাইনালের ভেন্যুও থাকছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।

আরও পড়ুন: কোচ নিয়ে বিদ্রোহের মধ্যেই হত্যা ও ধর্ষণের হুমকি সাফজয়ী ফুটবলারকে

কোথায় দেখা যাবে

টেলিভিশনে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। এ ছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপসে উপভোগ করা যাবে ম্যাচ। এ ছাড়া সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিপিএলের ফাইনাল কবে কখন কোথায়, দেখবেন যেভাবে

আপডেট: ০১:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫