অতিরিক্ত দামে সার বিক্রি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
- আপডেট: ০৭:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বর্তমান সরকার ভর্তুকিমূল্যে কৃষকদের সারের ব্যবস্থা করেছে। যাতে করে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে। কোন ডিলার যদি অতিরিক্ত দামে সার বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি এলাকার ঝিনাই নদীর বাঁধ নির্মাণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষের খাদ্য সরবরাহ হয় কৃষি থেকে। শিল্প কারখানার কাঁচামালও সরবরাহ করে এই কৃষি। কৃষির উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।
বিএনপির আমলকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৬-২০০৭ সালে রাস্তা, ব্রিজ-কলেজের জন্য উন্নয়নের বাজেট ছিল ২২ হাজার কোটি টাকা। আর এক সারের উপরে বর্তমান শেখ হাসিনার সরকার দিচ্ছে ২৮ হাজার কোটি টাকা। এ উন্নয়নে সকলকেই অংশ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম ও বলিদ্র ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আরো পড়ুন: আগামী মাসে বিদ্যুৎ সরবরাহে আরও উন্নতি হবে: নসরুল হামিদ
ঢাকা/এসএ







































