০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচক-লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ১০২৯৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১০১০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৯১০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৫৬ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০২ কোটি ২০ লাখ ২৭ হজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির, বিপরীতে ২৭৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচক-লেনদেন

আপডেট: ০২:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫