০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

অনলাইনে জানা যাবে প্রাইজবন্ড লটারির ফল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / ১০৪৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ ক্রেতারা যাতে সহজেই প্রাইজবন্ডের ড্রয়ের ফলাফল মেলাতে পারেন, সে সুবিধার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রাইজ বন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার তৈরি করা হয়েছে। শনিবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটির উদ্বোধন করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সফটওয়্যারটি ব্যবহার করে ২টি পদ্ধতিতে ফলাফল অনুসন্ধান করা যাবে। সার্চ বক্সে সরাসরি নম্বর লিখে এবং নম্বর আপলোড করে অনুসন্ধান করা যাবে। এক্ষেত্রে www.irdbd.online ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।

প্রথম পদ্ধতির ক্ষেত্রে সার্চ বক্সে প্রাইজবন্ডের নম্বরটি (সিরিজ ব্যতীত) বাংলায় অথবা ইংরেজিতে অনুসন্ধান করা যাবে। একসঙ্গে একাধিক নম্বর অনুসন্ধান করলে নম্বরগুলোকে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। ধারাবাহিক নম্বর অনুসন্ধানের ক্ষেত্রে প্রথম ও শেষ সংখ্যার মধ্যে হাইফেন (-) ব্যবহার করতে হবে।

দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল সিটের কলাম এ তে প্রাইজবন্ডের নম্বরগুলো (সিরিজ ব্যতীত) ইংরেজিতে লিখে শেষ করতে হবে। তারপর এক্সেল ফাইলটি সরাসরি সফটওয়্যারে আপলোড দিতে হবে। অনুসন্ধানের তারিখ শুরু করে পূর্ববর্তী ২ বছরের মধ্যে প্রকাশিত সব ফলাফলের বিপরীতে কোনো মিল পেলে ফলাফলের কপি দেখাবে

এই সফটওয়্যার থেকে প্রাইজবন্ড ক্রেতারা পুরস্কারের টাকা দাবি ফরম ডাউনলোড করতে পারবেন। সেই সঙ্গে প্রাইজবন্ডের ড্র বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, আমরা প্রাইজবন্ডটাকে জনপ্রিয় করতে চাই। এরই অংশ হিসেবে এ সফটওয়্যারটি চালু করা হল। আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আইটি দল নিজস্ব জনবলের সাহায্যে সুন্দর এই অ্যাপটি তৈরি করেছে। আশা করছি, এটি কার্যকরি ও উপকারি হবে প্রাইজবন্ডের ড্রয়ের লটারি মেলানোর জন্য।

ক্রেতারা এ সফটওয়্যারে বিনামূল্যে ই-মেইল সাবস্ক্রিপশন করতে পারবেন। এতে সাবস্ক্রিপশনপ্রাপ্ত নাগরিকরা প্রতি ৩ মাস পরপর প্রকাশিত ফলাফল সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে অবহিত হতে পারবেন।

ঢাকা/এমআর

শেয়ার করুন

অনলাইনে জানা যাবে প্রাইজবন্ড লটারির ফল

আপডেট: ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২