অনিয়ম বন্ধে সিকিউরিটিজ হাউজ পরিদর্শন করবে বিএসইসি
- আপডেট: ১০:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে পরিদর্শন কার্যক্রম জোরদার করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে সংস্থাটি তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করার জন্য আলাদা টিম গঠন করছে। কোম্পানি তিনটি হচ্ছে-র্যাপিড সিকিউরিটিজ, মশিহর সিকিউরিটিজ ও বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। পরবর্তিতে আরও প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ইতোমধ্যে প্রতিষ্ঠান তিনটিতে চিঠি দিয়ে পরিদর্শনের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পরিদর্শন দলকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করাসহ সব ধরনের সহযোগিতা করতে বলা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন উর্ধতন কর্মকর্তা সংবাদ মাধ্যম কে বলেন, সম্প্রতি কয়েকটি ব্রোকারহাউজে গ্রাহকদের অর্থ তফরুফের ঘটনা উদঘাটিত হয়েছে। এটি বড় ধরনের অপরাধ। এগুলো অনেকটা বিচ্ছিন্ন ঘটনা হলেও তা সামগ্রিক পুঁজিবাজারের ভাবমূর্তি নষ্ট করছে। তাই বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হচ্ছে। জনবল সঙ্কটের কারণে একসাথে সব প্রতিষ্ঠান পরিদর্শন করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে সেগুলো পরিদর্শন করা হবে।
ঢাকা/টিএ
































