অবশেষে ভারতের ভিসা পেলেন ফেরদৌস
- আপডেট: ০১:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতেই সমান জনপ্রিয় বাংলাদেশি চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশের পাশাপাশি কলকাতার অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। যার কারণে ওপার বাংলায় তার আলাদা একটা কদর রয়েছে। কিন্তু সেটাই কাল হয়েছিল ২০১৯ সালে। সে বছরের লোকসভা নির্বাচনে তৃণমূলের এক প্রার্থীর পক্ষে ভোটের প্রচারে গিয়ে বিজেপির নেতাদের রোশের মুখে পড়েছিলেন ফেরদৌস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
পরে ক্ষমতাসীন দলটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশি নায়কের ভারতীয় ভিসা বাতিল করা হয়। নিষেধাজ্ঞা পড়ে ফেরদৌসের ভারত ভ্রমণের ওপর। নতুন খবর হলো, দীর্ঘ আড়াই বছর এই নায়কের প্রতি সদয় হয়েছে ভারত সরকার। তাকে আবারও ভিসা দেওয়া হয়েছে। গত সপ্তাহে তিনি ভারতের ভিসা হাতে পেয়েছেন। শুক্রবার এই সুখবর গণমাধ্যমকে ফেরদৌস নিজেই জানান।
অভিনেতা বলেন, আড়াই বছরের বেশি সময় পর ভারতের ভিসা পেয়েছি। ঈদের মতো আনন্দ লাগছে। কারণ ১৯৯৮ থেকে নিয়মিত আমার সেখানে যাতায়াত। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। দ্রুতই পরিবার নিয়ে ভারত ভ্রমণে যাওয়ার চিন্তা আছে।
১৯৯৮ সালে ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করের ফেরদৌস। এর মাধ্যমে বাংলাদেশ-কলকাতা দুই বাংলায়ই ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন এই নায়ক। ওই সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে উঠেন ফেরদৌস।
ঢাকা/এমটি




































