০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১০৪২২ বার দেখা হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, হিমুকে উত্তররার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমাইরা হিমু’র অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

আপডেট: ০৬:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩