অভিষেকের ফোন চুরি করে প্রেমের বার্তা পাঠিয়েছিলেন প্রিয়ঙ্কার
- আপডেট: ০৫:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিষেকের ফোন চুরি করে রানিকে প্রেমের বার্তা পাঠিয়েছিলেন এক সাক্ষাৎকারে এমনই এক মজার ঘটনার কথা জানিয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপক সিমি গ্রেওয়ালের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই এক মজার ঘটনার কথা জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি অনেক আগে দেওয়া ওই সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন । সে সময়েই জুনিয়র বচ্চনের সঙ্গে একটি ছবিতে কাজ করছিলেন তিনি। প্রিয়াঙ্কা সিমিকে আরও জানান, সেটে খুনসুটির ফাঁকে প্রথমে প্রিয়াঙ্কার ফোন লুকিয়েছিলেন অভিষেকই। প্রতিশোধ নিতে এরপর অভিষেকের ফোন লুকান প্রিয়াঙ্কা। তারপর ক্ষুদেবার্তা লিখে পাঠিয়ে দেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রীকে। তাতে লেখা ছিল, ‘তোমায় খুব মনে পড়ছে। কোথায় তুমি?’
ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা না বললেও সিমিই জানিয়ে দেন আসলে রানী মুখার্জীকে বার্তা পাঠানো হয়েছিল অভিষেকের ফোন থেকে।
রানীও পাল্টা বার্তায় অভিষেককে উত্তর দেন, ‘হাই এবি, কিছু হয়েছে তোমার? হাবিজাবি বলছো তো!’ ওই সময়ে রানি-অভিষেকের প্রেমের গুঞ্জন নিয়ে বেশ চর্চা ছিল বলিউডে।
তবে সিমি ওই ঘটনার কথা জানলেন কী ভাবে? এটা জানতে আবার সিমিকে সমানে প্রশ্ন করতে থাকেন প্রিয়াঙ্কা। শেষমেশ অবশ্য বুঝতে পারেন, সম্ভবত অভিষেক নিজেই প্রিয়াঙ্কার কীর্তি ফাঁস করেছেন সিমির কাছে।
ঢাকা/টিএ





































