১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

অভিষেকে অ্যান্তোনির গোল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩১২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নিজের অভিষেকে গোল পেয়েছে অ্যান্তোনি। মাত্র ২২ বছর বয়সে পিঠে ১০০ মিলিয়ন ইউরোর ট্যাগ। সব চাপ জয় করতে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনি নিলেন ৩৫ মিনিট! তার ওই গোলে শুরু পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হাগের অধীনে আরেকটি মন জয় করা ম্যাচ উপহার দিয়েছে। রোববারের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে তুলে নিয়েছে ৩-১ গোলের জয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মৌসুমের শুরুর পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে উড়ছিল মাইকেল আর্তেতার আর্সেনাল। দারুণ খেলছিলেন গ্যাব্রিয়েল জেসুস-ওডেগার্ড-মার্টিনেল্লিরা। অন্য দিকে শুরুর দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছিলেন হাগ। পরের চার ম্যাচে জয় তুলে নিয়ে সাবেক আয়াক্স কোচ বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু করার আগে তার।

ম্যাচের ৩৫ মিনিটে রেড ডেলিভসরা প্রথম লিড নেয়। মার্কোস রাশফোর্ডের দেওয়া পাস ধরে বাঁ-পায়ের নিঁখুত শটে গোল করেন দলবদলের ডেডলাইন ডে’তে ম্যানইউ-এর সঙ্গে চুক্তি করা অ্যান্তোনি। দ্বিতীয়ার্ধের ৬০মিনিটে জেসুসের পাস ধরে গোল করে দলকে সমতায় ফেরান বুকোয়াকা সাকা।

পরের গল্পটা রাশফোর্ডের। ইংলিশ স্ট্রাইকার ৬৬ মিনিটে দলকে আবার লিডে ফেরান। রেড ডেভিলস অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ লম্বা করে তাকে বল বাড়ান। গতিতে প্রতিপক্ষের রক্ষণ পরাস্ত করে জালে বল পাঠান এই নাম্বার টেন। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাকে ওই গোলে সহায়তা দেন ক্রিস্টিয়ান এরিকসন। এই জয়ে পয়েন্ট টেবিলে পাঁচে আছে ম্যানইউ।

আরো পড়ুন: হকির সঙ্গে যুক্ত হলেন সাকিব

ঢাকা/এসএ

শেয়ার করুন

অভিষেকে অ্যান্তোনির গোল

আপডেট: ০৪:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২