অমিতাভের সামনে কেঁদে দিলেন জন
- আপডেট: ০৩:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘সত্যমেব জয়তে ২’ সিনেমার প্রচারণা নিয়ে চরম ব্যস্ত বলিউড অভিনেতা জন আব্রাহাম। একের পর এক রিয়েলিটি শোতে গিয়ে প্রচারণা চালাচ্ছেন সিনেমার। এরই অংশ হিসেবে অমিতাভের উপস্থাপনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৩’র ‘শানদার শুক্রবার’এর পর্বে এসে হাজির হন জন ও অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। সেখানেই আচমকা আবেগপ্রবণ হয়ে পড়েন এ অভিনেতা। খবর- হিন্দুস্তান টাইমস
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
‘শানদার শুক্রবার’এর এপিসোডের একটি প্রমো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, জনকে উপস্থাপক অমিতাভ বচ্চনের সঙ্গে অনেক মজা করতে দেখা গেছে। এসময় অভিষেক বচ্চনের সঙ্গে ‘ধুম’ ছবির শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করতে দেখা যায় জনকে। ফুটবলে অভিষেকের মতো তারও আগ্রহ রয়েছে, সেই নিয়েও বিগ বি-এর সঙ্গে সেটে খুনসুটিতে মেতে উঠেছিলেন জন।
কিন্তু ভিডিওর শেষে দেখা গেছে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শোর মাঝেই কেঁদে ফেলেন জন। টিস্যু পেপার দিয়ে চোখ মুছছেন। কিন্তু আচমকা কেন কেঁদে ফেললেন জন? তা নিয়ে প্রশ্ন জেগেছে দর্শক মহলের। আগামী ২৬ নভেম্বর সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে এই পর্ব।
উল্লেখ্য, জন আব্রাহাম পাঞ্জাবী সঙ্গীতশিল্পী জাযি বি এর গান “সুর্মা” তে মডেল হিসেবে অভিনয়ের মাধ্যমে মডেলিং জীবনে পদার্পণ করেন। এরপর তিনি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান “টাইম অ্যান্ড স্পেস মিডিয়া ইন্টারটেইনমেন্ট প্রোমোশন লিমিটেড” এ যোগ দেন, যা অর্থনৈতিক সমস্যার কারণে এখন বন্ধ।
পরে, তিনি “এন্টারপ্রাইজ-নেক্সাস” এ একজন “মিডিয়া প্ল্যানার” হিসেবে কাজ করেন। ১৯৯৯ সালে, তিনি গ্ল্যাড্রাগ্স ম্যানহান্ট প্রতিযোগীতায় জয়ী হয়ে “ম্যানহান্ট ইন্টারন্যাশনাল” এর জন্য ফিলিপাইন যান, যেখানে তিনি ২য় স্থান অর্জন করেন। অভিনয়ের দক্ষতা জন্য, আব্রাহাম কিশোর নমিত কাপুরের অ্যাক্টিং ল্যাবরেটরীতে যোগ দেন এবং অভিনয় কোর্স সম্পন্ন করেন।
ঢাকা/এমটি




































