অর্থনীতি অলিম্পিয়াডে রৌপ্য জিতল বাংলাদেশ
- আপডেট: ১০:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১০৪৭৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২২-এ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। দলীয়ভাবে ১৮তম স্থান লাভ করেছে বাংলাদেশ।
২০১৯ সাল বাংলাদেশ নিয়মিত এ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। এর আগেও বাংলাদেশ ব্রোঞ্জ জিতলেও এবারই প্রথম রৌপ্য পদক এলো।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চীনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ফারহান মাশরুর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের রিজ মোহাম্মদ হোসেন খান, স্কলাস্টিকার শিক্ষার্থী সামাহ আয়না কবির ও আরিয়েন ইসলাম এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ আরহাম চৌধুরী।
এদের মধ্যে রৌপ্য জিতেছেন রিজ মোহাম্মদ হোসেন খান আর ব্রোঞ্জ জিতেছেন ফারহান মাশরুর।
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড হলো বিশ্বে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত অর্থনীতি বিষয়ক সবচেয়ে বড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বড় সফলতার পর বাংলাদেশ দল এখন ওয়ার্ল্ড ইকোনমিকস কাপ তথা অর্থনীতির বিশ্বকাপে বাংলাদেশ পতাকা ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে।





































