০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

অলরাউন্ড পারফরম্যান্সে আইসিসির সেরা তালিকায় মুমিনুল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • / ১০৪১১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর আলোকে সাড়া জাগানো অলরাউন্ড পারফরম্যান্সের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সোমবার (১৮ এপ্রিল) প্রকাশিত পাঁচজনের তালিকায় আছে মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছাড়াও আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে মুমিনুলের দুর্দান্ত পারফরম্যান্সেই তাকে এই তালিকায় ঠাঁই দিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ধোলাই হওয়ায় সমালোচকদের নিশানায় অধিনায়ক মুমিনুল হক। দুই ম্যাচের টেস্ট সিরিজে তার রান সর্বমোট ১৩! পাশাপাশি নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রোটিয়া সিরিজ খারাপ গেলেও নিউজিল্যান্ড সফরে উজ্জ্বল ছিল বাংলাদেশ। তাদের মাটিতে ঐতিহাসিক জয়ের ওই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মমিনুল। প্রথম ইনিংসে মমিনুলের ২৪৪ বলে ৮৮ রান বাংলাদেশকে পথ দেখিয়েছিল। এর আগে বল হাতে ১২২ রান করে ফেলা ডেভন কনওয়ে ও ৭৫ রান করা হেনরি নিকোলসের উইকেট নিয়ে কিউইদের বিপদে ফেলেন। শেষ পর্যন্ত বাংলাদেশের ৮ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সময়ও ক্রিজে ছিলেন মমিনুল। সব মিলিয়ে টাইগার অধিনায়কের পারফরম্যান্স নজর কেড়েছে আইসিসির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

অলরাউন্ড পারফরম্যান্সে আইসিসির সেরা তালিকায় মুমিনুল

আপডেট: ০৭:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২