০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

অষ্টম ধাপে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের অষ্টম ধাপে দেশের আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ ব্যাপারে ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, নির্বাচন ‍সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে: ঢাকার কেরানীগঞ্জের তারানগর, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, নোয়াখালীর হাতিয়ার সুখচর ও নলচিঁড়া, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি, ভোলার লালমোহন উপজেলার বদরপুর এবং শৈলকুপার নিত্যানন্দপুর।

ইসি সূত্র জানায়, চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে সাত ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে এবং চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ হয়। এ ছাড়া পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি ৭০৮ ইউপিতে, ষষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি ২১৮ ইউপিতে এবং গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। আগামীকাল ১০ ফেব্রুয়ারি আটটি ইউপিতে ভোটগ্রহণ নেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে ভোট করা যাবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে নয়বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা/এমআর

শেয়ার করুন

অষ্টম ধাপে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন শুরু

আপডেট: ১১:৪৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২