০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

অস্কার অনুষ্ঠানে উপস্থাপককে কষিয়ে চড় মারলো উইল স্মিথ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে চলছে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার। আর এমন বর্ণাঢ্য আর্ন্তজাতিক আয়োজনেই ঘটল অদ্ভূত এক কাণ্ড। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ সময় ভোর ৬টায় লাল গালিচার ওপর দিয়ে হেঁটে তারকাদের প্রবেশের মাধ্যমে শুরু হয় আয়োজনটি।

মঞ্চে উঠে অভিনেতা ও উপস্থাপক ক্রিস রকের গালে কষে চড় মারলো অভিনেতা উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সবাই।

কেন এমন বির্তকিত কাণ্ড ঘটালেন ‘আই রোবট’ খ্যাত তারকা?

ঘটনার একটি ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, অতিথিদের নিয়ে রসিকতায় মেতেছিলেন ক্রিস রক। উপস্থিত তারকাদের একেকজনকে নিয়ে একেকটি মন্তব্য করে যাচ্ছিলেন। এতে হাসির রোল পড়ে যায়।  এভাবে ঠাট্টা-মশকরা করতে করতে উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে একটি মন্তব্য করেন ক্রিস রক। 

এ অভিনেতা বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা। এতেই তুমুল ক্ষেপে যান উইল স্মিথ। চেয়ার ছেড়ে উঠে যান মঞ্চে।  হেঁটে হেঁটে রকের সামনে দাঁড়িয়েই তাকে কষিয়ে এক চড় মারেন। 

এ ঘটনায় শুরু অনেকেই ভেবেছিলেন, অনুষ্ঠানেরই একটি অংশ। কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সবাই।  কারণ তখন চেয়ারে বসে রাগত স্বরে ক্রিস রককে কঠিন সব কথা বলেন স্মিথ।

তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

অস্কার অনুষ্ঠানে উপস্থাপককে কষিয়ে চড় মারলো উইল স্মিথ

আপডেট: ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২