১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও পাওয়া যাবে ব্যাংক ঋণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিধান রাখা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানায়।

তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অস্থাবর সম্পতিকে ইকুইটি হিসেবে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। এখন থেকে অস্থাবর সম্পত্তির বিপরীতেও কেউ ঋণ নিতে পারবে। কারো যদি স্থায়ী আমানত থাকে সেটার বিপরীতেও, সেটাকে সিকিউরিটি রেখে অনুপাত অনুযায়ী ঋণ নিতে পারবে। কারো যদি বন্ড থাকে সেটা দিয়েও সে ঋণ নিতে পারবে। দামি গাড়ি, স্বর্ণ, মেধাস্বত্ব বন্ধক রেখেও ঋণ নেওয়া যাবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও পাওয়া যাবে ব্যাংক ঋণ

আপডেট: ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২