০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না রহিম টেক্সটাইল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১০৩৮০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

আরও পড়ুন: সূচকের উত্থানে চলছে লেনদেন

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০২ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১১ টাকা ০৭ পয়সা। আর গতকাল (১১ আগস্ট) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২০১ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৯০ টাকা ২৩ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না রহিম টেক্সটাইল

আপডেট: ১২:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫