অ্যান্ড্রয়েড অটোতে নতুন ফিচার আনছে গুগল
- আপডেট: ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে পিক্সেল ডিভাইস ও অ্যান্ড্রয়েড ১৩-এর ফিচারের পাশাপাশি আরো কিছু বিষয় উপস্থাপন করেছে গুগল। এর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রয়েড অটো। অটোর ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত হওয়ার কথা জানিয়েছে গুগল। খবর গ্যাজেটসনাউ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এক ব্লগ পোস্টে গুগল জানায়, নতুন ফিচারগুলোর মধ্যে প্রথমেই অ্যান্ড্রয়েড অটোর ইন্টারফেসে পরিবর্তন আনা হবে। এর মাধ্যমে সহজে বিভিন্ন বিষয়ের তথ্য পাওয়ার পাশাপাশি মিডিয়া আরো সহজে নিয়ন্ত্রণ করা যাবে। ইন্টারফেসের পর অ্যান্ড্রয়েড অটো এখন থেকে ব্যবহারকারীদের বিভিন্ন আকার ও ধরনের স্ক্রিনে স্প্লিট স্ক্রিন মোড ব্যবহারের সুবিধা দেবে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এক জায়গায় তাদের সর্বাধিক ব্যবহূত ফিচারগুলো দেখতে পারবেন। ফলে তাদের আর হোমস্ক্রিনে ফেরত যেতে হবে না বা অ্যাপ লিস্ট ঘাঁটতে হবে না।
ব্লগপোস্টে গুগল জানায়, নেভিগেশন ও মিডিয়া চালু থাকা অবস্থায় পডকাস্ট পরিবর্তনের সময় ব্যবহারকারীদের আর পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে না। অন্যদিকে গাড়িতে চলার সময় উৎপাদনশীলতা বাড়াতে অ্যাসিস্ট্যান্টে প্রাসঙ্গিক পরামর্শ সুবিধা যুক্ত করছে গুগল। মেসেজের রিপ্লে সাজেশন থেকে শুরু করে কোনো গন্তব্যে পৌঁছানোর সময় জানানোর পাশাপাশি পছন্দের গান চালানোর ক্ষেত্রে গুগল অ্যাসিস্ট্যান্ট এখন সহায়তা করে। গুগলের তথ্যানুযায়ী, সামনের মাসগুলোয় অ্যান্ড্রয়েড অটোতে ফিচারগুলো আনা হবে।
ঢাকা/এসএ



































