০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

আইডিটিপি সিস্টেম পরিদর্শনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ১৪ কর্মকর্তা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / ১০৪২৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) সিস্টেম বা ব্যবস্থা পরিদর্শনে তথ্যপ্রযুক্তি বিভাগ (আইসিটি) ও বাংলাদেশ ব্যাংকের ১৪ সদস্যের একটি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। দেশের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটির সঙ্গে আরেকটির পারস্পরিক লেনদেনের প্রক্রিয়া এই আইডিটিপি পদ্ধতিতে হবে। বিনিময় অ্যাপের মাধ্যমে মিলবে এই সেবা।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে আইডিটিপি প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত হচ্ছে আইডিটিপি সেল, যা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে। আইডিটিপি চালু হলে বিকাশ থেকে রকেটে, বিকাশ-রকেট থেকে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা স্থানান্তর করা যাবে। সব মিলিয়ে আর্থিক খাতে পারস্পরিক লেনদেন হাতের মুঠোয় চলে আসবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।

ভ্রমণসংক্রান্ত নোটিশ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভ্রমণে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে যাবেন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণের (আইডিয়া) প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, উপসচিব মোহাম্মদ মনির হোসেইন, আইডিয়া প্রকল্পের উপপরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক তারেক মোসাদ্দিক বরকতউল্লাহ ও আইডিয়া প্রকল্পের গবেষণা কর্মকর্তা মো. আশিকুল ইসলাম, বিনিয়োগ বিশেষজ্ঞ মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান ও ব্যবস্থাপক মোহাম্মদ ওমর ফারুক।

বাংলাদেশ ব্যাংক থেকে যাচ্ছেন নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক, উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মসিউজ্জামান খান, সিস্টেম অ্যানালিস্ট মো. শরিফুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. মাহাবুব ও সহকারী প্রোগ্রামার কাজী রাশেদুল ইসলাম।

নোটিশে বলা হয়, এই ভ্রমণ দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে। আইডিটিপি সেবার ক্রয়াদেশ পাওয়া অরিয়ন ইনফরম্যাটিকস লিমিটেড, ফিনটেক সলিউশন লিমিটেড ও সেইন ভেঞ্চারস লিমিটেড এই ভ্রমণের পুরো ব্যয় বহন করবে। দলটি ফিরে আসার পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেনের স্ত্রী, কন্যা ও পুত্রও তাঁর সঙ্গে যাবেন। তবে পরিবারের এই তিন সদস্যের ব্যয় তিনি নিজে বহন করবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

ঢাকা/এমআর

শেয়ার করুন

আইডিটিপি সিস্টেম পরিদর্শনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ১৪ কর্মকর্তা

আপডেট: ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২