আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাসকিনের জন্য মাশরাফির বার্তা
- আপডেট: ০৪:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১০৩৩৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আইপিএলের মতো টুর্নামেন্টে ডাক পাওয়া অনেক ক্রিকেটারেরই স্বপ্ন। অনেকে তো আইপিএলের জন্য দেশের স্বার্থও বিসর্জন দেন। বিশ্ব ক্রিকেটে এখন এটা বাস্তবতা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কিন্তু তাসকিন আহমেদ অনন্য এক নজির স্থাপন করলেন। আইপিএলে ডাক পেয়েও দেশের স্বার্থে ‘না’ বলে দিলেন এই পেসার। ফলে তার বিকল্প খুঁজে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট।
আর্থিক দিক কিংবা বিশ্ব ক্রিকেটে বাড়তি পরিচিতি, তাসকিনের জন্য ছিল এটা অনেক বড় সুযোগ। কিন্তু দেশের জন্য সেই সুযোগ বিসর্জন দিয়েছেন তাসকিন। যা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে।
অনেকে মনে করছেন, তাসকিন আইপিএলে খেলতে গেলে তার পরিচিতি বাড়তো, বাংলাদেশেরও আরও অনেক খেলোয়াড়ের জন্য ভবিষ্যতে দরজা খুলতো। অনেকে আবার বলছেন, দেশ সবার আগে, ঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন তাসকিন।
বাংলাদেশের সর্বকালের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দ্বিতীয়দের দলে। তিনি মনে করছেন, দেশকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত।
তাসকিন খেলতে যাননি, এ নিয়ে তার মনেও একটা আফসোস থাকতেই পারে। মাশরাফি তাই যেন অনুজকে সাহস জোগালেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিনকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। জাগো নিউজের পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
ঢাকা/টিএ





































