আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদ
- আপডেট: ১২:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১০৩২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনয়শিল্পী মাহমুদ সাজ্জাদকে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। গতকাল রোববার (৩ অক্টোবর) দিনগত রাতে মাহমুদ সাজ্জাদের ভাই ম হামিদ খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৭৩ বছর বয়সী এ অভিনেতা করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর শারীরিক জটিলতা নিয়ে ১ সেপ্টেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৬ দিন ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন বলে তার ভাই ম হামিদ জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি আরও বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু কোভিড পরবতী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।’
বড় ভাইয়ের জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম হামিদ।
প্রসঙ্গত, জহির রায়হান পরিচালিত ‘সংসার’সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত ‘ঝড়ের পাখি’,‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’-সহ বেশ কয়েকটি চলচ্চিতে অভিনয় করে পরিচিতি পান। এক সময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেইসঙ্গে টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়ে।
টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। ৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’,‘স্পার্টাকাস’ও ‘জনক’-সহ বেশ কিছু নাটকে।
ঢাকা/এমটি





































