০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

আগামীকাল এক্সিম ব্যাংকের এজিএম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / ১০৩৪৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামীকাল বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক লিমিটেড। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস কমেছে ৪৫ পয়সা বা ২৩ দশমিক ২০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ১৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।

এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এক্সিম ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ পয়সা বা পাঁচ গুণ। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৯৭ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২১ টাকা ১৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আগামীকাল এক্সিম ব্যাংকের এজিএম

আপডেট: ০৩:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২