০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

‘আগামী বছর মার্চে এসএসসি পরীক্ষা’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, এ বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামী বছরের পরীক্ষা আরও এগিয়ে নিয়ে আসা হবে। আগামী বছর মার্চ মাসে পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও খবর পাওয়া যায়নি। কেউ যদি এ নিয়ে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশে কোনও কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠানে কোনও অসুবিধা হয়নি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরী আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা ১১টায় নেওয়া হচ্ছে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এছাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আজ এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লক্ষাধিক শিক্ষার্থী

ঢাকা/টিএ

শেয়ার করুন

‘আগামী বছর মার্চে এসএসসি পরীক্ষা’

আপডেট: ০৪:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২