০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন হ্যারি কেইন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / ১০৩৬০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রতিপক্ষের মাঠে টটেনহ্যামকে বেশ চাপে রেখেছিল উলভারহ্যাম্পটন। গোলশূন্য ছিল প্রথমার্ধ। কিন্তু ইংলিশ তারকা হ্যারি কেইনের দুর্দান্ত এক হেডে হার মানতে হলো উলভারের। 

দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের ক্রসে পাওয়া বলে লাফিয়ে উঠে হেডে দলকে জয়সূচক গোল এনে দেন টটেনহ্যাম অধিনায়ক। তাতে ১-০ গোলে হেরে যায় উলভারহ্যাম্পটন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর এই জয়সূচক গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন হ্যারি কেইন। আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরোর রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।

ম্যানচেস্টার সিটির হয়ে ১৮৫ গোল করেছেন আগুয়েরো,  যা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। 

আর শনিবার রাতের ম্যাচে টটেনহ্যামের হয়ে ১৮৬তম গোল করলেন হ্যারি কেইন। তাতে ভেঙে গেল আগুয়েরোর রেকর্ডটি। টটেনহ্যামের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৫০ গোল ঝুলিতে জমা করেছেন কেইন।

আর তার টটেনহ্যাম জমা করল এক হাজার গোল।  ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ নামকরণ হওয়ার পর পঞ্চম দল হিসেবে এক হাজার গোলের ক্লাবে প্রবেশ করল টটেনহ্যাম। এর আগে হাজার গোল করা অন্য চার দল হলো— ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল ও চেলসি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন হ্যারি কেইন

আপডেট: ০২:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২