০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

আজকের খেলা নিয়ে মধুর সমস্যায় নোরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ১০৪৭২ বার দেখা হয়েছে

কানাডায় জন্ম নিলেও নোরার শেকড় মরক্কান। তিনি জানান, তিনি মরক্কোকে সমর্থন করছে। আর তাঁর হৃদয়ের সবটুকুজুড়ে মরক্কো। শেষ আটে ওঠার লড়াইয়ে স্পেনকে হারানোর পর ব্যালেডান্স করে সেই জয় উদ্‌যাপন করেছেন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে মরক্কোকে জানিয়েছেন অভিনন্দন ও ভালোবাসা।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং নেচে-গেয়ে মঞ্চ মাতিয়েছিলেন নোরা। বেলি ড্যান্সের জনপ্রিয় এই অভিনেত্রী পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও ভক্ত।

উরুগুয়ের সঙ্গে পর্তুগালের খেলা তিনি মাঠে বসে দেখেছেন। রোনালদোর পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন তিনি। তাই তাঁর সঙ্গে ডান্স করতে চান নোরা। তিনি জানান, ‘রোনালদোর সঙ্গে নাচতে পারলে মজা হবে। আমি তাঁর পায়ের জাদু দেখে পাগল হয়ে গিয়েছিলাম। তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী হবেন।’

আরও পড়ুন: গোলের পর কেঁদে ফেলেছি: পরীমণি

একজনের পায়ের জাদু নোরাকে মুগ্ধ করেছে আর বিপক্ষ দল তাঁর শেকড়। ব্যক্তি থেকে দল হয়তো বড়। তাই তিনি চাইবেন মরক্কোর জয়। পাশাপাশি আশায় থাকবেন রোনালদোর পায়ের জাদু দেখতে। এ যেন এক মধুর সমস্যা নোরার জন্য।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আজকের খেলা নিয়ে মধুর সমস্যায় নোরা

আপডেট: ০৩:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২