০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

আজিজ পাইপসের লোকসান কমেছে ৫ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১০২৪৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান কমেছে ৫ শতাংশ।

বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। গত বছর একই সময়ে ৮২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ১৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আজিজ পাইপসের লোকসান কমেছে ৫ শতাংশ

আপডেট: ০৬:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬