০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আজ থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ও গণপরিবহনে চলাচল সুবিধাস্বার্থে আজ বুধবার (১ ডিসেম্বর) থেকে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে হাফ ভাড়া কার্যকর হচ্ছে । পাশাপাশি ঢাকা মহানগরীতে বেসরকারি মালিকানাধীন বাসেও কার্যকর হচ্ছে। বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়া কার্যকর হচ্ছে। বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা বিআরটিসির সব বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছি। বিআরটিসির বাসে যাতে এ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডা না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঢাকায় চলাচল করা বাসে শিক্ষার্থীদের ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে গত ২৯ নভেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। সেসবের মধ্যে আছে হাফ ভাড়া দেওয়ার সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র শিক্ষার্থীদের দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। এছাড়া সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

আজ থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

আপডেট: ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১