আজ বুধবার লুজারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৮টির বা ৭৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস মঙ্গলবার এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর শেয়ার দর ছিল ৯ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো এর ৭.৫৪ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সের ৭.২৫ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬.২৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫.৪৭ শতাংশ, আমান ফিডের ৪.৬২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৪৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাঙ্কের ৪.৩২ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ৪.২৫ শতাংশ দর কমেছে।
ঢাকা/এমআর


































