০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঈদের আগে আজ শনিবার (১৭ জুলাই) বেশ কিছু এলাকায় ব্যাংক খোলা রাখা হয়েছে। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্পাঞ্চলগুলোতে ব্যাংকের কার্যক্রমের সময় আগেই নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারণ করে দেওয়া সময় অনুযায়ী আজ শনিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শিল্পাঞ্চলগুলোতে ব্যাংক খোলা থাকবে। ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালন করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ঈদ-উল-আযহার পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রয়ের এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালনপূর্বক আগামী ১৭ ও ২০ জুলাই ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে ৩.৩০টা পর্যন্ত।

উল্লেখিত তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে, ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার উপর চেক প্রদান করা যাবে না।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

আপডেট: ০১:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১