আজ লুজারের শীর্ষে ছিল যেসব কোম্পানি
- আপডেট: ০৫:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৩টির বা ৪২.৮৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তাকাফুল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস বুধবার তাকাফুল ইন্সুরেন্সের দর ছিল ৮০ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৩.৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাকাফুল ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাসের ৩.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২.৯৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২.৭৫ শতাংশ, বে-লিজিংয়ের ২.৭৪ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ২.৭৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৭০ শতাংশ, অগ্নি সিস্টেমের ২.৬৮ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.৬৬ শতাংশ এবং ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ২.৬৪ শতাংশ দর কমেছে।
ঢাকা/বিএইচ































