০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

আট ঘন্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৯টা ৩০ মিনিটে আট ঘণ্টারও কম সময়ে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির ১০টি অঞ্চলে আজ ঈদের দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত ২ হাজার ৭১৩ ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় পূর্ব ঘোষিত আট ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি কর্পোরেশনকে এক সঙ্গে কাজ করতে হবে।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

আট ঘন্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

আপডেট: ১২:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩