আপাতত টিকা পাচ্ছে না ১৮ বছরের কম বয়সীরা: স্বাস্থ্য ডিজি
- আপডেট: ০৩:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১০৩০২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; আপাতত ১৮ বছরের নিচে শিশুদের টিকা দেওয়া হচ্ছে না। এমটা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি জানান, এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এমনকি সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শন শেষে এমনটাই জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেসব জায়গায় আমরা ভ্যাকসিন দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের আছে। আগামীতে যে কোনো ধরনের ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব হবে। খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮২ লাখ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক ৫ লাখ করে টিকা দেওয়া হচ্ছে। সে হিসেবে সপ্তাহে দেওয়া হচ্ছে ৩০ লাখ এবং মাসে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হচ্ছে। এভাবে দিলেও দ্রুত লক্ষ্যমাত্রা অনুযায়ী সব মানুষকে টিকার আওতায় আনা সম্ভব।
ঢাকা/এমটি



































