১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

আফগানিস্তানে বন্যায় ১৮০ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / ১০৩৯৬ বার দেখা হয়েছে

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান একা এই বন্যা মোকাবিলা করতে পারছে না। আমরা বিশ্ব, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানাই।’ তিনি জানান, বন্যায় চলতি মাসে ১৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৫০ জন। ৩ হাজার ১০০ বেশি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হাজারো গবাদিপশু মারা গেছে।

আফগানিস্তান এ বছর খরাসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। জুনে ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এক বছর আগে তালেবানের ক্ষমতা গ্রহণের পর দেশটি মূলত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন ইউনিসেফ আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান অ্যান কিন্ড্রাচাক। তিনি বলেন, ‘মানুষ সবই হারিয়েছে…তারা রাতারাতি সবকিছু হারায়।’

ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, তিনটি অস্থায়ী শিবিরে লোকজন অবস্থান করছেন। সামনে কী হবে, তা নিয়ে তাঁরা অনিশ্চয়তায় ভুগছেন—এই শীতে তাঁরা কী খাবেন। তাঁদের জীবিকা নিশ্চিহ্ন হয়ে গেছে।

আরো পড়ুন: ৫০০ বছরের মধ্যে সর্বোচ্চ খরায় ইউরোপ

ঢাকা/এসএ

শেয়ার করুন

আফগানিস্তানে বন্যায় ১৮০ জনের মৃত্যু

আপডেট: ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২