আবারও অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
- আপডেট: ০৩:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১০৩২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২০-২০২১ কর বছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিএটি বাংলাদেশকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর প্রদানে অবদান রাখায় ‘ম্যানুফ্যাকচারিং-অন্যান্য’ বিভাগে বিএটি বাংলাদেশকে পুরস্কৃত করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএটি বাংলাদেশ এই সম্মাননা গ্রহণ করে। বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ সম্মাননা গ্রহণ করেন।
বিগত ২০২০-২১ কর বছরে বিএটি বাংলাদেশ প্রায় ৯০০ কোটি টাকা আয়কর হিসাবে জাতীয় কোষাগারে জমা দিয়েছে। আয়করের পাশাপাশি অর্থবছরে কোম্পানিটি প্রায় ২৫ হাজার কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক হিসাবে জমা দিয়েছে। সব মিলিয়ে কোম্পানিটি বিগত ২০২০-২১ অর্থবছরে প্রায় ২৬ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে; যা কি না সরকারি মোট অভ্যন্তরীণ রাজস্ব আয়ের প্রায় ১০ শতাংশ।
অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম বলেন, যেকোনো সম্মাননা পেলে তো ভালো লাগবেই। জাতীয় রাজস্ব বোর্ড যেভাবে স্বীকৃতি দিচ্ছে, বিশেষ করে যারা নিয়ম মেনে ব্যবসা করে আসছে তাদের উৎসাহিত করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু একটা সামাজিক আন্দোলন তৈরি হয়ে গেছে। বিএটি বাংলাদেশ অনেক বছর ধরে সর্বোচ্চ করদাতা হয়ে আসছে। এনবিআরের এই উদ্যোগ আমাদের জন্য ভালো অবদান রাখবে যা জাতীয় অর্থনীতিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামীতে আরও বড় করদাতা তৈরি করবে।
ঢাকা/এমটি
































