০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

আমদানির বিকল্প ফসলে ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

ফাইল ছবি

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক আমদানির বিকল্প ফসলে ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। বিকল্প ফসলগুলো হলো- ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা।

আমদানি নির্ভর ভোগ্যপণ্য দেশে উৎপাদন বাড়ানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও ডলার চাপ কমাতে সরকারের সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় ব্যাংকগুলোকে রেয়াতি সুদ হারে ঋণ বিতরণের এ নির্দেশনা দেওয়া হয়েছে ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, কৃষি পণ্য হিসাবে মুগ, মসুর, খেসারি, ছোলা, মটর, মাসকলাই ও তেলবীজ হিসাবে সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন এবং মসলা জাতীয় ফসল হিসাবে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, জিরা ও শস্য হিসাবে ভুট্টা চাষে রেয়াতি সুদে ঋণ বিতরণ করতে হবে। 

ঋণ বিতরণের এক বছর পর প্রচলিত কৃষি ঋণের সুদ হার ৮ শতাংশের স্থলে ব্যাংকগুলো ৪ শতাংশ সুদ আদায় করবে এবং বাকি ৪ শতাংশ বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে নিতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়। 

ঢাকা/টিএ

শেয়ার করুন

আমদানির বিকল্প ফসলে ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ

আপডেট: ১২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২