আমানত পেতে অনৈতিক খরচ করা যাবে না কেন্দ্রীয় ব্যাংক
- আপডেট: ০৫:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১০৩৩৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আমানত সংগ্রহের নামে অনৈতিক খরচের একটি বড় রকমের প্রবণতা লক্ষ করা যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। আমানত সংগ্রহের নামে যাতে টাকা লুটপাট না হয়, এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সংকটে পড়া আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) ২০১৬-২০১৮ সাল পর্যন্ত আমানত সংগ্রহের নামে প্রায় ৬৪ কোটি টাকা খরচ করেছিল।
শুধু ইন্টারন্যাশনাল লিজিং নয়, অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কমিশন দিয়ে বা খরচ করে আইএলএফএসএলের মতো আগ্রাসীভাবে আমানত সংগ্রহ করছে। আর সেই টাকা চলে যাচ্ছে পরিচালকদের পকেটে। সে জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে আমানত সংগ্রহের বিপরীতে বাড়তি খরচ করতে না পারে, সে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/টিএ




































